শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : | ০৭:২৬ পিএম, ২০২৫-০৭-১৩
আলম খান : আজ শনিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে নরসিংদীর শিবপুর উপজেলার নইম উদ্দিন খলার কাছাকাছি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শিবপুরগামী অনন্যা সুপার ও মনোহরদী পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি বাসই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। সড়ক দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited