শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৭ পিএম, ২০২৫-০৭-২৩
আলম খান : আধ্যাত্মিকতা, নৈতিকতা ও সমাজ সচেতনতার ছোঁয়ায় নরসিংদীর মাটি যেন আরও উর্বর হয়ে উঠেছে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কর্মপ্রচেষ্টায়। গতকাল এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর বিশেষ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর সম্মানিত সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। তাঁর প্রাণবন্ত বক্তৃতা উপস্থিত সবার মাঝে নবজাগরণের বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর সাধারণ সম্পাদক সাকিব মৃধা সাংগঠনিক সম্পাদক রোকন মৃধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব মিয়া এই আয়োজনে মাছিমপুর ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশপ্রেম, তরীকার আদর্শ এবং যুব সমাজের নৈতিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এই আয়োজন ছিল কেবল একটি বৈঠক নয়, বরং সত্যের আলোয় আলোকিত ভবিষ্যতের দিকনির্দেশনা। আশা করা যায়, ছাত্রফ্রন্ট ও যুব ফ্রন্টের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited