শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৫-০৭-২৯
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামের আকামত আলীর বাড়িতে (শাহ বাহার আলী ভিলা) চুরি ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জুবায়ের আহমেদ মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ২৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে শেরপুর পুলিশ ফঁাঁড়ির ইনচার্জ শিপু কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে প্রকাশ- গত ২৬ জুলাই রাত ১:৩০ মিনিটের দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে প্রায় আধা ঘন্টা সময় ধরে দরজা জানালায় আঘাত করতে থাকে এবং গেইট খুলে না দেওয়ায় বাড়ির কেচিগেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ভাবে হামলা করে। এবং কিল-ঘুষি মেরে আহত করে ঘরের মধ্যে হাঁত-পা বেধে রাখে। ঘটনাস্থলে থাকা মাহমুদা বেগম ও খুশবা বেগম জানান- সংঘবদ্ধভাবে ঘরে প্রবেশ করে আমার বোনের ছেলে জুবায়েরকে বেধে ফেলে এবং আমাদের উপর অত্যাচার করা শুরু করে। একপর্যায়ে আমাদের কাছে আলমিরার চাবি চাইলে আমরা দিতে নারাজ হওয়ায় তাদের ব্যবহার আরো খারাপ হয় এবং অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। আমাদের টানা-হেঁচড়া করে আলমিরা ভেঙে নগদ ২ লক্ষ টাকাসহ ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় এবং ঘটনা যাতে বাহিরে না ছড়িয়ে পড়ে সেই মর্মে আমাদের প্রাণের হুমকি দিয়ে যায়। মামলার বাদী জুবায়ের আহমেদ জানান, গুড়ারাই গ্রামের কাওছার আলী (৪০) ও বাসুদেবশ্রী গ্রামের আজিজুল ইসলাম (৪৮)গং- অজ্ঞাতনামা ৩/৪জন-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে জানতে চাইলে- ১নং খলিলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী জানান- মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কাওছার আলী সকল অভিযোগ অস্বীকার করে বলেন- গত ২৬ জুলাই রাতে পুলিশের উপস্থিতিতে আসামী ধরতে বাড়ীতে গিয়েছি। ওরা মামলার আসামী, বাড়ীতে ছিলো না। এই বাড়িটি আমাদের পূর্ব পুরুষের। শেরপুর পুলিশ ফঁাঁড়ির ইনচার্জ শিপু কুমার জানান- ঘটনা সত্য। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। তবে, তাদের-মামা-ভাংগনা-এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলমান।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited