শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৫-০৮-১৭
শাহবাজ খান মাশফি, ঢাকা : মানবিক রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি দরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা। এছাড়া দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের অবকাঠামো বিনির্মাণ এবং বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা গেলেই মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত 'মানবিক রাষ্ট্র গঠনে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০২৫ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা সেলিনা চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, অভিনেতা সৈয়দ শুভ্র, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, স্কাইফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজিদ খান, নারী উদ্যোক্তা ও সংগঠনের প্রচার সম্পাদিকা মাহফুজা শিউলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভিন, সানজিদা মিলা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা মনে করেন মানবিক গুণসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠতে পারলেই কেবল মানবিক রাষ্ট্র গঠন সম্ভব। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, হানাহানি এবং পরিচর্চা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে মৌলভীবাজারের নৃত্যশিল্পী গ্রুপ এবং নতুন গায়কের কন্ঠে পরিবেশিত গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক শ্রোতা। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২২ গুণীব্যক্তির হাতে এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি জয়নুল আবেদীন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited