শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২৫-০৯-১৯
টঙ্গী প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে। শুক্রবার বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার। এসময় আরও বক্তব্য রাখেন মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা অমিত দাস প্রমুখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, এটি আমার শেষ ইচ্ছা, জীবনের শেষ নির্বাচন করার। অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে দল বঞ্চিত হবে না; বরং না দিলে আমার এলাকাবাসী বঞ্চিত হবেনতিনি এখনো শারীরিকভাবে সুস্থ ও সক্ষম উল্লেখ করে বলেন, “পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে। বর্তমানে চিকিৎসার ফলে আমার পায়ের অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। বরং আরও খারাপ অবস্থাতেও ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখনও জনগণের রায় আমার পক্ষে ছিলো, কিন্তু ফ্যাসিবাদ সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছিলো।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited