চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

'দুলু বাহিনী'র হামলায় নাটোরে বিএনপির শোভাযাত্রা পণ্ড : আহত ৭, প্রতিবাদে সংবাদ সম্মেলন

'দুলু বাহিনী'র হামলায় নাটোরে বিএনপির শোভাযাত্রা পণ্ড : আহত ৭, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২৫-০৯-২৫

'দুলু বাহিনী'র হামলায় নাটোরে বিএনপির শোভাযাত্রা পণ্ড : আহত ৭, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মশিউর লিটন,নাটোর: আবারো উত্তরের গুরুত্বপূর্ণ জনপদ নাটোরে প্রকাশ পেল একক আধিপত্যের রাজনীতি। জেলায় এক নেতার বাইরে অন্য কারো নামে পোস্টার, ব্যানার কিংবা মিছিল করা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ছিল—এমন অভিযোগ আগেই উঠেছিল। মঙ্গলবার বিকেলে এ নিয়ে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা মো. আবুল কাশেমের সমর্থকরা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও একটি আনন্দ শোভাযাত্রা বের করলে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থকরা হামলা চালায় বলে নাটোরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাটোর জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মালেক সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মঙ্গলবার বিকেলে জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেটের নেতৃত্বে আবুল কাশেমের সমর্থকরা শহরে আনন্দ শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই ২০-২৫টি মোটর সাইকেল যোগে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত দুলু সমর্থকরা মিছিলে হামলা চালায় এবং লিফলেট ও ফেস্টুন কেড়ে নিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধর ও তাণ্ডব সৃষ্টি করে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। রাজনৈতিক এই সহিংসতায় জাতীয়তাবাদী সাইবার দল ও ছাত্রদলের অন্তত ৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আহতরা হলেন, নাটোর জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, এনএস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর হাবীব, জেলা ছাত্রদল নেতা কাউসার আলী, ছাত্রনেতা সাকিব, রিয়াদ সহ আরও অন্তত ৩ জন। এসময় আত্মরক্ষার্থে মিছিলকারীরা বিভিন্ন গলিতে আশ্রয় নেন। এ হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হয়। অভিযুক্ত এই তালিকার মধ্যে রয়েছেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, আমানত, জেলা যুবদল সভাপতি এ. হাই তালুকদার ভালিম, জেলা সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন সোহাগ, জেলা যুবদল নেতা ডলার, ওমর ফারুক, জেলা আওয়ামী যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরীর ম্যানেজার বাবু, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা জুয়েল, কান্দভিটা এলাকার শীর্ষ চাঁদাবাজ সাকিব সহ আরো বেশ কয়েকজন। সংবাদ সম্মেলনে প্রকাশিত উল্লেখিত ব্যক্তিদের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র হামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এক জনসভায় রুহুল কুদ্দুস দুলু ঘোষণা দেন "নাটোরে তার পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাড়া অন্য কারো ব্যানার বা পোস্টার লাগানো যাবে না, লাগালে তা ছিঁড়ে ফেলা হবে।” সেই ঘোষণার পরপরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত আবুল কাশেমের প্রচারণার পোস্টার, ব্যানার ও ফেস্টুন অল্প সময়ের মধ্যেই ছিঁড়ে ফেলা হয়। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রুহুল কুদ্দুস দুলু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে মর্মে প্রচারণা চালিয়ে নেতাকর্মীদের থেকে দূরে থাকেন। সেই সময় নেতাকর্মীদের পাশে থেকে নাটোর বিএনপির হাল ধরেন মোঃ আবুল কাশেম। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট দীর্ঘদিন ধরে প্রচলিত ‘এক ব্যক্তির বন্দনা’ পরিত্যাগের ঘোষণা দেন। তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আবুল কাশেমের নেতৃত্বে রাজনৈতিক কর্মসূচি শুরু করলে দুলু ঘরানার সঙ্গে তার সম্পর্ক বৈরী আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের হামলার ঘটনা ঘটেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এ ঘটনার পর নাটোরে আবারো স্পষ্ট হলো—দলীয় রাজনীতিতে দুলুর বন্দনা অক্ষুন্ন রাখতে ভিন্ন মত বা ভিন্ন নেতৃত্বের প্রচারণা সর্বশক্তি দিয়ে রুখার চেষ্টা চলছে। একই দলে থেকেও দলীয় প্রধানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারণায় বাধা আসছে। প্রতিনিয়ত মারাত্মক সংঘর্ষে রূপ নিচ্ছে নাটোর, যা জনমনে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করছে। মঙ্গলবারের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। সংবাদ সম্মেলনে রাজনৈতিক হানাহানি ও সহিংসতা বন্ধে দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। একই অভিমত বিশিষ্ট জনের।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর