চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গোসাইরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ছাত্রদল নেতা বায়েজিদ ঢালীকে গ্রেপ্তার করেনি পুলিশ,বাদিকে প্রাণনাশের হুমকি

গোসাইরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ছাত্রদল নেতা বায়েজিদ ঢালীকে গ্রেপ্তার করেনি পুলিশ,বাদিকে প্রাণনাশের হুমকি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৪৭ এএম, ২০২৫-১০-০৩

গোসাইরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ছাত্রদল নেতা বায়েজিদ ঢালীকে গ্রেপ্তার করেনি পুলিশ,বাদিকে প্রাণনাশের হুমকি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার সাত মাস অতিবাহিত হলেও প্রধান আসামি ও স্থানীয় ছাত্রদল নেতা বায়েজিদ ঢালীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে এসে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও মামলার নথি থেকে জানা যায়, উপজেলার উত্তর হাটুরিয়া গ্রামের মকবুল ঢালীর ছেলে বায়েজিদ ঢালী (ছাত্রদল নেতা) দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত। সম্প্রতি নাগেরপাড়া গ্রামের এক অসহায় পরিবারের কিশোরীর সঙ্গে প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় নিয়ে গিয়ে টানা তিন মাস ভিকটিমকে শারীরিক নির্যাতন করে আসছিল বায়েজিদ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এক পর্যায়ে হাতেনাতে ধরা পড়ে সে। এরপরও বিয়ে না করে উল্টো ওই কিশোরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে কুরুচিপূর্ণ ছবি-ভিডিও ছড়িয়ে দেয় বায়েজিদ ঢালী। পরে ভিকটিম শরীয়তপুর লিগ্যাল এইডের সহায়তায় গত ২৬ মার্চ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা করেন। আদালত আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিলেও সাত মাস পার হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ উঠেছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরুজ আসামির কাছ থেকে ঘুষ নিয়ে ভিকটিমকে মামলা মীমাংসার প্রস্তাব দিয়েছেন। এমনকি বাদি যদি প্রস্তাব না মানেন তবে তাকে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন। এতে ভয়ে ভিকটিম ঢাকা চলে যেতে বাধ্য হন। অথচ আসামি বায়েজিদ ঢালী ঢাকার বাড্ডা এলাকায় অবস্থান করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করেন, রাজনৈতিক পরিচয় আর টাকার জোরে আসামিকে বাঁচিয়ে রাখছে প্রভাবশালী মহল। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, তারা এখনো প্রাণনাশের হুমকির মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখ্য এদের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। আসামি মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বাদী অনবরত হুমকি ধামকি দিয়ে আসছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর