চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের অবৈধ সম্পদের পাহাড়

বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের অবৈধ সম্পদের পাহাড়

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৫-১০-০৬

বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের অবৈধ সম্পদের পাহাড়

সোহেল রানা : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার ও জলযান সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেযেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ড্রেজার ও জলযান সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বিপুল সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। জানা যায়, ৩৫টি ড্রেজার, ১৬১টি জলযান, তিনটি ড্রেজার বেইজ এবং নারায়ণগঞ্জে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের জন্য বিশাল এই প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৪৮৯ কোটি ৩৪ লাখ টাকা। যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ৪ হাজার ৫১৫ কোটি ৫২ লাখ টাকা। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ২০২৭ সালে শেষ হবে। অনুসন্ধানে জানা যায়, নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের বিরুদ্ধে রাজধানীর রামপুরা মৌলভীরটেকে ২৭/এ/১ ঠিকানায় প্রায় ১২ কোটি টাকা ব্যযে পাঁচতলা বাড়ি, খিলগাঁও রিয়াজবাগে ফ্ল্যাট এবং টাঙ্গাইলের গ্রামে কোটি কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে। তার চাকরি জীবনের বৈধ আয় দিয়ে এ ধরনের সম্পদ অর্জন সম্ভব নয় বলে অভিযোগ করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াতকে অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন (দুদক) আব্দুল মতিন, তার স্ত্রী শাহানা আক্তার জলি ও দুই সন্তানের স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজে দেশের ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, রাজউক, সিটি করপোরেশন, এনবিআর ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন। জানা যায়, প্রকৌশলী মতিন ও তার পরিবারের অবৈধ সম্পদ যাচাই করছে দুদক। প্রাথমিক তদন্তে অভিযোগের সততা খুঁজে পেয়েছে সংস্থাটি। অভিযোগ রযেছে, আব্দুল মতিনের ক্ষমতার পেছনে রয়েছে বিআইডব্লিউটিএ'র একজন প্রধান প্রকৌশলী ও একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তাদের ছত্রছায়ায় প্রকল্পের ড্রেজিং কাজ কাগজে-কলমে দেখানো হলেও মাঠপর্যায়ে অনেক কাজই হয়নি। এছাড়া বিআইডব্লিউটিএ'র তালিকাভুক্ত ঠিকাদার জে এন্টারপ্রাইজের মালিক আবু জাফর এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমেও এ অনিয়মে বিনিযোগ করেছে। এছাড়াও রাজধানীর রামপুরায় ডিএলআই বাংলাদেশ লিমিটেড নামে একটি আবাসন কোম্পানি খুলে শতকোটি টাকা বিনিয়োগ করেছেন বিআইডব্লিউটিএর প্রায় ২০ জন প্রকৌশলী। দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন চলতি মাসে অবসরে যাবেন বলে জানা যায়। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ'র ডেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এমনকি তার ব্যবহিত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেনও কোন সারা মেলেনি।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর