শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫৪ পিএম, ২০২৫-১০-২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে পুলিশ ফাঁড়ি থেকে ফেরার পথে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীরা দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ (সেন্টু আহমেদ কে পথিমধ্যে একদল চিহ্নিত ভূমি দস্যু ও কোর্টের দালাল চক্রের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
উল্লেখ, গত ১৮ অক্টোবর জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে নিজ বাসস্থান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর নয়নপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। চলতি বছরের ২৪ জুলাই ও ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দু’টি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে কাউতলীস্থ ২নং পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা করেন। তাকে না পেয়ে তিনি নয়নপুর নিজ বাসস্থানে ফেরার পথে পথিমধ্য ওঁৎপেতে থাকা ভূমি দস্যু ও আদালতের দালালচক্রের শহীদুল হক ওরফে ফরিদ মিয়ার নেতৃত্বে একই নয়নপুর এলাকার কুখ্যাত ভূমি দস্যু মমতাজ বেগম ও তার সাঙ্গপাঙ্গ সন্ত্রাসী উত্তর মোড়াইলের মো: বাবুল, আব্দুল বাতেন, মৃত আয়দর আলীর দুইপুত্র মোতালেব ও আব্দুল্লাহ, মৃত আ: লতীফের পুত্র হাবিজসহ অজ্ঞাত আরো কতিপয় লোকজন তাকে পথ আটকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানান হুমকি ধামকীর এক পর্যায়ে তাকে শারীরিকভাবে আক্রমনের প্রাক্কালে ভূক্তভোগী সাংবাদিক খবীর আহমেদ (সেন্টু আহমেদ) এর ডাক চিৎকারে কয়েকজন পথচারী এগিয়ে এলে সংশ্লিষ্ট সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে ফেলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তিনি কোনমতে বড়ধরণের ক্ষতি থেকে প্রাণে রক্ষা পান। পরবর্তীতে অসুস্থ ও ভীতসন্ত্রস্থ সাংবাদিক সেন্টু আহমেদকে পথচারীরা ঢাকার বাসে তুলে দেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে সাংবাদিক সমাজে নিন্দা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
অন্যদিকে স্বদেশ বিচিত্রার সম্পাদক ঘটনার তীব্র নিন্দাজ্ঞাপন করে সামগ্রিক বিষয়টি আমলে নিয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের দৃষ্টি আর্কষণ করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited