শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২৫-১১-০৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর শওকত হাসান মিঞার উন্নয়ন কমিটির মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩নভেম্বর)বিকাল পৌরশহরে উওর দরিয়াবাদ সিদ্দিকের বাড়ী প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে পৌরসভার এক নং ওয়ার্ড থেকে প্রায় হাজারো নারী কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা ভার্চুয়ালি বক্তব্যে রাখেন। ইসলামপুর শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ওয়ার্ড শাখার সভাপতি সিদ্দিক শাহ ফকির সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার শাখার সাধারণ সম্পাদক জালাল সরকার,সাংগঠনিক সম্পাদক মাছুদ করিম,অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, মহিলা নেত্রী আলেমা বেগম,দুই নং ওয়ার্ডে সভাপতি রঞ্জু শাহফকির প্রমুখ। প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন,এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন। আমি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন,ইসলামপুর শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফরিদ মিয়া। এ সময় উপজেলা ও পৌরশহরে উন্নয়ন কমিটি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited