শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৫-১১-০৫
বিশেষ প্রতিনিধি: জাতীয় তরুণ সংঘ চট্টগ্রাম বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শনিবার (১ নভেম্বর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি প্রদান অত্যন্ত দুঃসাহসিক ও নিন্দনীয় অপরাধ। এ ধরনের ঘটনার উদ্দেশ্য সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত করা। বিবৃতিতে আরও বলা হয়, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো অবস্থায় সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করা যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বিবৃতিতে বলেন, “সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও আইন-শৃঙ্খলার ওপর চরম হুমকি। আমরা এই ঘটনার কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।” উল্লেখ্য, বুধবার সকাল ১১টা ৫৭ মিনিটে মোবাইল ফোনে মঈন উদ্দিন বাহার নামক এক ব্যক্তির কাছ থেকে এই হত্যার হুমকি পান সাংবাদিক আলতাফ হোসেন। চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন বার্তায় কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করায় ব্যক্তি বিশেষ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited