শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৫ পিএম, ২০২৫-১১-২৪
বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বলিউড হাঙ্গামা ও ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি মাসের শুরুতে, ১০ নভেম্বর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে ৩০০–র বেশি কাজে অভিনয় করেছেন এই বর্ষীয়ান তারকা।
প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলে জানিয়েছিল দেওল পরিবার। ১০ নভেম্বর ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আইসিইউতে থাকার সময় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায় বলে জানানো হয়েছিল।
আঁটসাঁট নিরাপত্তার মাঝে এরই মাঝে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে এসেছেন হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল-সহ গোটা পরিবার। শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের মতো তারকারাও। ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুল্যান্সকে শ্মশানঘাটে পৌঁছতে দেখা গিয়েছে
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited