শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৮ পিএম, ২০২৫-১১-৩০
আলম খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শিবপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। গত ৩০ নভেম্বর বিকাল ৩টায় শিবপুর কলেজ গেইটে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন— নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। সভায় সভাপতিত্ব করেন— শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। দোয়া মাহফিলে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের কল্যাণ কামনা করে বলেন, “অসুস্থতার অন্ধকারের ওপারে সুস্থতার ভোর যেন শিগগিরই তার কাছে ফিরে আসে।” আয়োজকরা জানান, শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ নিয়মিতভাবে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited