শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২৫-১২-০১
নিউজ ডেস্ক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম। রায়ের শুরুতেই বিচারক বলেন, উপস্থাপিত সব সাক্ষ্য-প্রমাণে অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। শেখ রেহানার অবৈধ সুবিধা গ্রহণ, টিউলিপ সিদ্দিকের প্রভাব খাটানো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনিয়মের বিষয়টি আদালতে স্পষ্ট হয়েছে।
মামলার অন্যান্য আসামিরাও দুর্নীতি ও অনিয়মে সহযোগিতাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন বলে মন্তব্য করেন বিচারক।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক হওয়ায় এই মামলায় তার বিচার হয়েছে বলে আদালত উল্লেখ করেন।
রায়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তার বোন শেখ রেহানাকে সাত বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে দুই বছর কারাদণ্ড ও একই অঙ্কের জরিমানা দেওয়া হয়। অনাদায়ে সবাইকে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া আরও ১৪ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানা অনাদায়ে তাদেরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট নেন। প্রথমে ১৫ জনকে আসামি করা হলেও পরে আরও দুইজন যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এ মামলায়।
৩২ জন সাক্ষীর জবানবন্দি ও দাখিল করা নথি পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। রায়ের পর দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, রাষ্ট্রপক্ষ উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণে পুরোপুরি সফল হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ প...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : নিউজ ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শাহবাজ খান মাশফি, ঢাকা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited