শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২৫-১২-০৭
সোহেল রানা : বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে একজন সাবেক নারী প্রতিমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বিশেষ সুবিধাভোগী হয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন গণপূর্ত অধিদফতরের একজন নির্বাহী প্রকৌশলী। সেই সব কাজ থেকে নিয়েছেন মোটা অংকের কমিশন। কখনো নিজেই ঠিকাদারি করেছেন বেনামে। এভাবে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ক্ষমতার বলয়ে থেকে পকেটে পুরেছেন শত শত কোটি টাকা। মহাভাগ্যবান এই প্রকৌশলীর নাম মোঃ সাজেদুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকার আমলে গণপূর্তের ঢাকাস্থ ইএম বিভাগে কর্মরত ছিলেন। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও তিনি সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে মোটা অংকের নজরানা দিয়ে ঢাকাতেই থেকে যান। এ সময় অসংখ্য প্রকৌশলী বদলী হলেও তাকে বদলী করা যায়নি। কিন্তু এ নিয়ে মিডিয়ায় অনুসন্ধান শুরু হতেই গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে তাকে পাবনায় বদলী করা হয়। কিন্তু তিনি বদলী আদেশ থোড়াই কেয়ার করে ঢাকাতেই অবস্থান করছেন। হাদী নামের এক দালালকে ম্যানেজ করে তিন কোটি টাকার চুক্তিতে বদলী আদেশ বাতিল করে ঢাকাতেই পোষ্টিং বাগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷ হাদী নাকি কথা দিয়েছেন যে, গণপূর্ত উপদেষ্টাকে দিয়ে তার বদলী আদেশ বাতিল করিয়ে দেবেন। আর সেই ভরসাতেই নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম পাবনায় না গিয়ে ঢাকাতেই অবস্থান করছেন। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে তিনি একজন নারী এমপির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে ব্যাপক ক্ষমতাবাজি করেন বলে প্রচার রয়েছে। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited