শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৬ পিএম, ২০২৫-১২-১৫
মেহেদী হাসান তারেক :নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন, যশোর ইউনিয়ন ও জয়নগর ইউনিয়নের লাল মাটির টিলাগুলো যেন রাতের অন্ধকারে নীরবে কেটে নেওয়া হচ্ছে। দিনের আলোয় সব স্বাভাবিক মনে হলেও, রাতের আঁধারে প্রকৃতির বুক চিরে চলছে অবৈধ টিলা কাটার উৎসব। এতে ধ্বংস হচ্ছে পাহাড়ি গাছগাছালি, হারিয়ে যাচ্ছে পাখির কলতান, বিপন্ন হয়ে পড়ছে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। পরিবেশবান্ধব সংগঠনগুলোর ভাষায়, এই লাল মাটির টিলাগুলো শুধু মাটির স্তূপ নয়—এগুলো প্রকৃতির প্রাকৃতিক ঢাল, যা ভূমিক্ষয় রোধ করে, ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখে এবং ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে। টিলা কেটে সমতল করা মানে প্রকৃতির প্রতিরোধ ক্ষমতাকেই দুর্বল করে দেওয়া। সংগঠনগুলোর নেতারা বলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন ও দুলালপুর এলাকায় যেভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে, একইভাবে বাঘাব, যশোর ও জয়নগর ইউনিয়নেও কার্যকর হস্তক্ষেপ জরুরি। প্রশাসনের দৃঢ় অবস্থানই পারে এই তিন ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। প্রকৃতি আজ নিঃশব্দে সাহায্যের হাত বাড়াচ্ছে। লাল মাটির টিলার প্রতিটি কণা যেন প্রশ্ন করছে—আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ রেখে যেতে পারব? সচেতনতা, কঠোর আইন প্রয়োগ ও সম্মিলিত উদ্যোগই পারে শিবপুরের এই সৌন্দর্যমণ্ডিত অঞ্চলকে রক্ষা করতে। এখনই সময়—প্রকৃতির পক্ষে দাঁড়ানোর
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited