চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদীতে ছাত্র সমাবেশ

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদীতে ছাত্র সমাবেশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৩৫ পিএম, ২০২৫-১২-১৮

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদীতে ছাত্র সমাবেশ

 মেহেদী হাসান তারেক :মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে এক অনন্য ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আধ্যাত্মিক চেতনা, ইসলামি আদর্শ ও দেশপ্রেমের আলোয় আলোকিত এই সমাবেশে ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ। ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। তিনি বলেন, ইসলামের আধ্যাত্মিক শিক্ষা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আগামী দিনের নৈতিক ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে হবে। ছাত্রসমাজই সেই পরিবর্তনের অগ্রদূত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট-১ এর সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব মৃধা, যিনি সুচারুভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন— নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াজ উদ্দিন আখন্দ; জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ভুঁইয়া; নরসিংদী জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মিন্টু মিয়া; জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম; নরসিংদী জেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্টের সভাপতি রহমতুল্লাহ; জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগরের সভাপতি আসাদুজ্জামান রানা; ঢাকা বিভাগ জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সাগর এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শাহীন। বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়—এটি মানবিকতা, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ছাত্রসমাজকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যেতে হবে। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর