শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:২০ এএম, ২০২৫-১২-২০
নিউজ ডেস্ক: কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, ওরফে‘শাহীন চেয়ারম্যানকে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত হয়েছে।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, হত্যার জন্য অর্থ এবং অস্ত্র সরবরাহকারী ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে, যাদের মধ্যে কিছু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার নাম উঠে এসেছে।
তারা জানায়, হত্যাকাণ্ডের পর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে খুঁজছে পুলিশ। হামিদকে সন্দেহ করা হচ্ছে, কারণ তিনি হত্যাকাণ্ডের পর ঘাতকদের ঢাকার সীমান্ত এলাকা পর্যন্ত পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এ হত্যাকাণ্ডের পেছনে বড় একটি রাজনৈতিক কারণে ছিল- শরিফ ওসমান হাদি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের অংশ, বিশেষ করে ২০২২ সালের জুলাইয়ে তার অবদানের পর দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ তাকে তাদের জন্য বড় বিপদ মনে করে, এবং হত্যার পরিকল্পনা তৈরি করা হয়।
শাহীন আহমেদ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হলেও, তার নাম মাফিয়া ডন হিসেবে বেশি পরিচিত। তিনি আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত ছিলেন। তার নাম পুলিশ রেকর্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে বহুবার তালিকাভুক্ত হয়েছে। তবে তিনি প্রশাসনের চোখে ধুলো দিয়ে অনেকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের মতে, গত বছর ৫ আগস্টের পর তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন।
বর্তমানে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যাতে আওয়ামী লীগের হিটলিস্ট বাস্তবায়ন করা যায়। গোয়েন্দা সূত্র জানায়, হত্যার আগে এবং পরে হোয়াটসঅ্যাপ কল ও এসএমএসের মাধ্যমে তার এবং আব্দুল হামিদের একাধিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার তদন্তে সন্দেহভাজন আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে এবং গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited