শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২৫-১২-২২
সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ নং ওয়ার্ডে কোন কাজ না করেই উন্নয়ন বরাদ্দের টাকা থেকে সংশ্লিষ্ট মহিলা মেম্বার ছাবেরা ২ লাখ ও জনৈক আরিজ মেম্বার ১ লাখ ৩০ হাজার টাকার দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন মর্মে গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।
একাধিক সূত্র জানিয়েছে, ফেনীতে বদলী হওয়ার আগে টানা ১৬ বছর একই সরাইল উপজেলায় থেকে নানান লৌকিক কর্মকান্ডে সাচ্চা ভালমানুষের মুখোশপড়া উপজেলা নির্বাহী অফিসার ছিলেন মোশাররফ হোসেন। তার সীমাহীন দূর্নীতির দোসর হিসেবে কতিপয় ইউনিয়ন মেম্বারদের ব্যবহার করে, কোথাও নামকা ওয়াস্তে কাজ এবং কোথাও কোন কাজ না করেই ভূয়া বিল তৈরী করে নিজেদের মাঝে লাখ লাখ টাকা ভাগাভাগি করে নিয়েছেন।দূর্নীতিবাজ ওইসব মেম্বারদের মাঝে আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত ১নং ওয়ার্ডের আরিজ মেম্বার ও ২ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছাবেরা উল্লেখ্য।
এদিকে কোন উপায়ন্তর না পেয়ে সচেতন এলাকাবাসী বিভিন্নি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে ব্রাম্মণবাড়িয়া সরাইল উপজেলায় দূর্নীতির নানান দিক তুলে ধরে একাধিক পোস্ট দেয়। তারা ফেসবুকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো:মোশাররফ হোসেন ২০২৫ অর্থবছরে কয়েক কোটি টাকার সরকারি বরাদ্দের বেশিরভাগ টাকা কাজ না করেই ইউপি মেম্বার ও নেতারা পরস্পর যোগসাজশে হাতিয়ে নিয়েছে মর্মে পোস্টিং দেয়।
আমাদের অনুসন্ধানী তৎপরতায় দেখা যায়, ওয়ার্ড প্রতি কাজের টাকার পরিমাণসহ সামগ্রিক কাজের মোট বরাদ্দের সরকারী কাগজ-পত্র এসেছে।সেখানে গোটা শাহবাজপুর ইউনিয়নের উন্নয়নে ১,৩৮,১০,৪২৭.২৪ টাকা বরাদ্দের মাঝে শাহবাজপুর ২নং ওয়ার্ডের হেলাল লস্করের বাড়ীর পেছনের ড্রেনের শ্ল্যাব মেরামত বাবদ ২,০০,০০০/-টাকা এবং শাহবাজপুর ১নং ওয়ার্ডের ফজলে করিম শাহ মাজারের উন্নয়ন বাবদ ১,৩০,০০০/- বরাদ্দ হলেও কোন কাজ না করেই সংশ্লিষ্ট মহিলা মেম্বার ছাবেরা এবং আরিজ মেম্বার পুরোটাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে একাধিক এলাকাবাসী জানান, বেশ কয়েকটি স্থানে কোন প্রকার কাজই হয়নি।বেহাল নাজুক অবস্থায় রয়েছে শ্ল্যাব বিহিন ড্রেন এবং ফজলে করিম শাহের মাজারের কোথায় এক বিন্দু পরিমাণ কাজও হয়নি।আওয়ামী দোসর হিসেবে পরিচিত এসব মেম্বার ভোলপাল্টে রাতারাতি বিএনপির লেবাস ধরে উন্নয়নের বদলে তাদের দূর্নীতি জালিয়াতি, মাদক ব্যবসা অব্যাহত রেখেছে।
অন্য একটি সুত্র জানায় শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফজলে করিম শাহ মাজারে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ত্রিশ হাজার টাকা,সেখানে ১ নং ওয়ার্ড মেম্বার আরিজ মিয়া এই বরাদ্দের টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, তার বরাদ্দের টাকার সাথে কাজের কোন মিল নেই।
ঘটনার দীর্ঘদিন গড়িয়ে গেলেও রহস্যজনকভাবে শাহবাজপুরের উন্নয়ন বরাদ্দ নিয়ে উর্ধতন মহলের কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।প্রশ্ন উঠেছে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং এলাকায় মাদক ব্যবসায়ীদের পৃষ্টপোষক হিসেবে পরিচিত উক্ত মেম্বার ও মহিলা মেম্বার কি আইনের উর্ধে?
এলাকায় কোন উন্নয়ন কাজ ব্যতিত মাদক বানিজ্যের অন্যতম আশ্রয়দাতা হিসেবে পরিচিত মেম্বার আরিজ মিয়া এবং কুখ্যাত মাদক বিক্রেতা বাবলুর স্ত্রী মহিলা মেম্বার ছাবেরা কর্তৃক কয়েক লাখ টাকা আত্মসাতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট এলাকাবাসীর মতে অবিলম্বে উর্দ্ধতন মহল কর্তৃক সামগ্রীক বরাদ্দ থেকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ও ১নং ওয়ার্ডের বরাদ্দ পরিমান আদৌ কোন কাজ হয়েছে কিনা তা তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবী।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited