চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 শিবপুুরে নতুন বছরের প্রত্যয়ে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত

 শিবপুুরে নতুন বছরের প্রত্যয়ে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৬ পিএম, ২০২৬-০১-০১

 শিবপুুরে নতুন বছরের প্রত্যয়ে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত

আলম খান : নতুন বছরের সূচনালগ্নে শিবপুরবাসীর জন্য এলো সুসংবাদ। শিবপুর উপজেলার কলেজ রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইবনে সিনা (প্রা:) হাসপাতাল। আধুনিক চিকিৎসা ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এ হাসপাতাল শিবপুরের স্বাস্থ্যখাতে নতুন আশার আলো হয়ে উঠবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবনে সিনা (প্রা:) হাসপাতালের চেয়ারম্যান ডা: মুকিত সরকার, চীফ উপদেষ্টা ডা: এস এম সায়েম হোসেন, উপদেষ্টা ডা: নাজিম উদ্দিন, ডা: শরীফুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল খান, পরিচালক মো: রিফাত হোসেন রাহিম, আ: জলিল, তারেক, শাহজালাল, এ কে এম রাহাত সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আলম খান, প্রেসক্লাবের সদস্য মাছুমসহ শিবপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নতুন বছরের শুরুতে এই হাসপাতালের উদ্বোধন শিবপুরবাসীর জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। উন্নত চিকিৎসাসেবা, অভিজ্ঞ চিকিৎসক এবং মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে ইবনে সিনা (প্রা:) হাসপাতাল মানুষের আস্থা অর্জন করবে—এমন প্রত্যাশা সকলের। নতুন বছরের শুভক্ষণে স্বাস্থ্যসেবার এই মহৎ উদ্যোগ শিবপুরের মানুষের জীবনে সুস্থতা ও স্বস্তি বয়ে আনবে—এটাই সকলের কামনা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর