শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২৬-০১-১০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৩৫) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মৃত্যু হয়েছে। কারাগার সূত্রে জানা যায়,ইসলামপুর পৌরশহরে নটারকান্দা গ্রামের চটকু শেখের ছেলে সুলতান শেখ। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন এর আগেও অসুস্থ অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। শনিবার(১০জানুয়ারি)সকালে প্রচণ্ড শীতের কারণে তার শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আনুমানিক ৯টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া জানান,সুলতান শেখ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান,সুলতান শেখ ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে সাজা ভোগ করে আসছিলেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited