শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২৬-০১-১৭
নিউজ ডেস্ক: কেবল বলিউডের হার্টথ্রোব রাশমিজা মান্দানাকে দিনেয় হাস্য রসের সৃষ্টি করেই ক্ষান্ত দেননি সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটাক্ষ করা আলোচিত বক্তা মুফতি আমির হামজার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নতুন করে ক্লিপটি ছড়িয়ে পড়ায় বিব্রত বোধ করেন অনেকেই। যা আমির হামজারও দৃষ্টিগোচর হয়।
যে কারণে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্টাটাস দিয়েছেন মুফতি আমির হামজা। ১৭ জানুয়ারি রাত ১টা ৪৫ মিনিটে তিনি পোস্ট করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করেন এবং আরাফাত রহমান কোকোর জান্নাত কামনা করেন।
মুফতি আমির হামজা লিখেছেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি। নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, ‘পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন, অপরাধী কে বেশি এই ক্ষেত্রে!’শেষের দিকে তিনি লেখেন- ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited