চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে নৌ উপদেষ্টার পথ আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবী

চট্টগ্রামে নৌ উপদেষ্টার পথ আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৪০ পিএম, ২০২৬-০২-০৫

চট্টগ্রামে নৌ উপদেষ্টার পথ আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবী

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাস্টমস হাউজ মোড়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায়  বন্দরে আসা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন আন্দোলনরত শ্রমিক নেতারা।এসময় গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

উপস্থিত অন্য শ্রমিকরা ‍‍‍‌‘ডিপি ওয়ার্ল্ডকে দেবো না, ডিপো ওয়ার্ল্ডকে দেবো না’ স্লোগান দেয়। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে উপদেষ্টা গাড়ি উঠলে, শ্রমিকরা আবার ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করলে উত্তেজনা তৈরি। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

উপদেষ্টা নেমে এলে শ্রমিকদল নেতা খোকন বলেন, ‘আমার একটা আপত্তি আছে স্যার। আমরা চট্টগ্রাম বন্দরকে ওন করি। আমার চাকরি ৩২ বছর। এ চট্টগ্রাম বন্দরে আমি শুধু নয়, কোনো মাফিয়া যাতে চট্টগ্রাম বন্দরে না থাকে। এটা আমার প্রত্যাশা।”তখন উপদেষ্টা বলেন, ‘আমিও চাই না। তখন খোকন বলেন, স্যার এ বন্দর চেয়ারম্যান গত দেড় বছরে আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন কাজ নেই, যা করেননি। আমরা এমন কোনো অন্যায় করিনি, উনি (চেয়ারম্যান) এমন পদক্ষেপ নিতে পারেন না। কথাও বলতে দেয় না। আমাদের সংগঠনের একটি পোষ্টারও লাগাতে দেয় না। উনার সঙ্গে দেখা করতে গেলে দেখা করে না স্যার। তাকে অপসারণ করতে হবে স্যার।’

অন্যদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিকদল নেতা মো. ইব্রাহিম খোকন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‍‘বন্দরকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা আছে স্যার। প্রত্যুত্তরে উপদেষ্টা বলেন, ‘আমিতো দেশ ছেড়ে যাইনি। আপনারা নেতারা ১২টার সময় আমার সঙ্গে দেখা করেন। আমি কথা বলবো, আপনারা কথা বলবেন, ভদ্রভাবে। আমি গত দেড় বছর মানুষের জন্য কাজ করেছি। আমি সপ্তাহান্তে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি শুনবো, আমার কথাও আপনাদের শুনতে হবে। তারপরে যেটা হবে, সেটা হবে। আমার হাতে দেশের ক্ষতি হোক, তা চাই না।’

এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতে শনিবার থেকে জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে ৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করলেও সোমবার থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরবর্তী ২৪ ঘণ্টা এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।

ফলে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। বন্দরে জাহাজ বার্থিং করতে পারেনি। পাশাপাশি বহির্নোঙরেও বড় জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। এর আগে আন্দোলন চলাকালীন সময়ে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে পরে মন্ত্রণালয় তাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর