শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৫ পিএম, ২০২৬-০৪-০১
নরসিংদী প্রতিনিধি : : নরসিংদী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রদান নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল আহমেদ ও স্ক্যান অপারেটর লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও সেবাগ্রহীতাদের দাবি, তাদের কারণে অনেক সময় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হেলাল আহমেদ ও লুৎফর রহমান টাকা ছাড়া কোনো সেবা প্রদান করেন না। ফলে অনেক সেবাগ্রহীতাকে কাজ সম্পন্ন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া অভিযোগ রয়েছে, সেবাগ্রহীতাদের সঙ্গে অনেক সময় তাদের আচরণও সন্তোষজনক নয়। অনেকেই জানিয়েছেন, সেবা নিতে গিয়ে তারা রূঢ় ও অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হয়েছেন।
এদিকে আরও জানা যায়, স্ক্যান অপারেটর লুৎফর রহমান একই অফিসে টানা প্রায় ৩ বছর ধরে দায়িত্ব রত। স্থানীয়দের মধ্যে এটা নিয়ে রয়েছে নানান প্রশ্ন । সচেতন মহলের মতে,, দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালন করলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে—তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
একাধিক স্থানীয় সূত্র জানায়, এসব কারণে কখনও কখনও অফিসের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সেবা প্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, নরসিংদী উপজেলা নির্বাচন অফিসের এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited