শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৫ পিএম, ২০২৬-০৪-০২
আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) জানান,, জামিনের শর্ত হিসেবে বাদীর সঙ্গে আপসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেননি নোবেল। বিয়ের কথা থাকলেও জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে আদালতে তার জামিন বাতিলের আবেদন করা হয়, যা মঞ্জুর করেছেন বিচারক।২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে আজ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন। মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ৩ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
২০২৫ সালের আগস্টে মামলাটি দায়ের হলে আদালত তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারিতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর আগেও আরেকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করার পর জামিনে মুক্তি পান নোবেল।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited