চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা

মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০১ পিএম, ২০২৬-০৬-১৮

মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা

নিজস্ব প্রতিবেদক : একের পর এক নেতিবাচক ঘটনায় নরসিংদীর মনোহরদী উপজেলা বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে। এবার এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী রাজনৈতিক নেতাসহ আরো দুজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন  অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তা। নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, শ্লীলতাহানি, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে এ মামলা দায়ের করেছেন উক্ত নারী উদ্যোক্তা।

মামলার অপর দুই আসামি হলেন হাররদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল জব্বার এবং অর্জুনচর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মুক্তার উদ্দিন তালুকদার।

স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুল জব্বার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলাও রয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা দোলন তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। মামলাটি নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোহরদী সি.আর. মামলা নং-৪১৫/২০২৬ হিসেবে দায়ের করা হয়েছে। মামলার বাদী পপি আক্তার, যিনি মনোহরদী বাজারের শাহীন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত “তানিয়া বিউটি পার্লারটি পরিচালনা  করে এসেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। বাদিনীর অভিযোগ অনুযায়ী, গত ৭ মে দুপুর সাড়ে ১২টার দিকে আমিনুর রহমান সরকার দোলনের নির্দেশে অপর দুই আসামি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে  পাইপ দিয়ে তাকে মারধর করে আহত করেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত দোলন তার পড়নের জামা টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান।

এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভাঙচুর করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। একই সঙ্গে প্রতিষ্ঠানের ড্রয়ারে থাকা ৫২ হাজার টাকা এবং তার গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদী আদালতে উল্লেখ করেন, চিকিৎসা গ্রহণ এবং থানায় মামলা নিতে গড়িমসির কারণে আদালতের শরণাপন্ন হতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি পিবিআই নরসিংদীকে দিয়ে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

জানা গেছে, মামলাটির তদন্তভার পিবিআইকে প্রদান করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পপি আক্তার আশা প্রকাশ করে বলেন, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পিবিআই প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের ও অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর