শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৬-২৫
সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২৩নং পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গতকাল ২৫শে জুন বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় গাছ কাটা এবং গাছ ছাঁটাইর নামে বড় বড় ডালপালা কাটার দৃশ্য টি চোখে পরে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চত্বরে থাকা মূল্যবান গাছ ও গাছের কান্ড যথাযথ অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা হয়নি এবং বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা রানী ভৌমিক বলেন, “বিদ্যালয়ের ভবনের উপরের গাছ ও ডাল গুলো কাটা হয়েছে।উপর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে।তাই ভবনের ছাদের উপরের আগাছা গুলো পরিষ্কার করার জন্য ।”এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তাসলিমা আক্তার জানান, আমি রূপগঞ্জ ক্লাস্টারের দ্বায়িত্বে আছি।আর এই গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোন চিঠি দেওয়া হয়নি।আর এই বিষয়টি খুব ভালোভাবে দেখব।
অন্যদিকে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “আমি মাত্র তিনদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। সরকারি গাছ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited