শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৬-০৭-০১
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ খোনারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় চিহ্নিত মাদক কারবারী ও অপরাধী চক্র নিজেদের অপরাধ আড়াল করতে এবং ইউপি সদস্যের সম্মানহানি করতে আধুনিক 'এআই' (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সাহায্যে এই ফেক ভিডিও তৈরি করেছে বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপি সদস্য সিরাজুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল করা হয়। তবে এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রযুক্তির মাধ্যমে এডিট করা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিরাজুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ভিডিওটি আমার নয়। এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে আমি এক আতঙ্কের নাম। মাদক সিন্ডিকেটগুলো আমার কারণে তাদের অপরাধ সাম্রাজ্য চালাতে পারছে না। তাই তারা ক্ষিপ্ত হয়ে আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে অন্য কারও ভিডিওতে আমার ছবি জুড়ে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন এবং ইতোমধ্যে তিনবার তার অপারেশন হয়েছে। কোনো শক্ত খাবার খাওয়ার মতো শারীরিক সক্ষমতাও তার নেই। এমন একজন গুরুতর অসুস্থ মানুষ কীভাবে মাদক সেবনের মতো কর্মকাণ্ডে জড়াতে পারেন, তা নিয়ে এলাকায় তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। তিনি যেকোনো ধরণের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করাতে সম্পূর্ণ প্রস্তুত বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, এই ষড়যন্ত্রের মূল কারিগর এলাকার চিহ্নিত অপরাধী মঞ্জুর হোসেনের ছেলে অমি। এই অমির বিরুদ্ধে চুরি, মাদক ও ছিনতাইসহ অন্তত ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। অপরাধের দায়ে সে ১০ থেকে ১৫ বার জেল খেটেছে। কিছুদিন আগে এলাকায় মাদক ব্যবসা করার অপরাধে ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রকাশ্য জনসম্মুখে এই অমিকে বিচার ও শাস্তি প্রদান করেন।
সেই থেকে মেম্বারকে ফাঁসানোর জন্য এক গভীর চক্রান্ত শুরু করে অমি ও তার সহযোগী সিন্ডিকেট। তারই অংশ হিসেবে এই বিকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় রহস্যজনক বিষয় হলো, ছড়ানো ভিডিওর একটি অংশে যে সোহেলকে দিয়ে মেম্বারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছে, সেই সোহেল বর্তমানে বিভিন্ন অপরাধের দায়ে কারাগারে বন্দি রয়েছে। একজন অপরাধী কারাগারে থাকা অবস্থায় কীভাবে এই ভিডিওতে বক্তব্য দিল—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, মেম্বারের মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অনেক আগে থেকেই পরিকল্পনা করে এই ফেক বা সাজানো ভিডিওটি তৈরি করে রাখা হয়েছিল। প্রকাশিত সংবাদের একাংশে অমি নামের যে যুবকের বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তার পেছনে এক রোমহর্ষক তথ্য প্রকাশ করেছেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। প্রকাশ্য জনসমক্ষে জিজ্ঞাসাবাদের মুখে অমি সরল স্বীকারোক্তি দিয়ে জানায়, প্রায় এক মাস আগে হাজিরহাট এলাকার আলোচিত মাদক সম্রাট ওই এলাকার কালু হাজি বাড়ির আহসানুল্লাহর ছেলে রাসেল প্রকাশ মনির তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। সেখানে অমিকে মারধর, শারীরিক নির্যাতন এবং মেরে ফেলার হুমকি দিয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি মিথ্যা বক্তব্য রেকর্ড করতে বাধ্য করা হয়। ওই জোরপূর্বক নেওয়া বক্তব্যকে পুঁজি করেই মূলত এই সাজানো সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে। এর মুল কারণ অমিকে যখন মেম্বার মাদক ইয়াবা সহ আটক করে প্রকাশ্য শাস্তি দেন,ওই সময়ে ওমির কাছে মনিরের বিক্রির জন্য পাঠানো ইয়াবা পাওয়া গেছে। মুলত অমি হলেন মনিরের ইয়াবা কারবারের খুচরা সাফ্লায়ার। বিষয়টি নিয়ে চরলরেন্স ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় 'খোনারি' বা কবিরাজি চিকিৎসা করছেন তা সত্য, তবে তার মাদক সংশ্লিষ্টতার কোনো রেকর্ড নেই। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষেই এই চক্রান্তের পেছনে কারা জড়িত তা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সামাজিকভাবে হেয় করতে এবং মাদক ব্যবসায়ীদের পথ সুগম করতে আধুনিক প্রযুক্তির যে নোংরা ব্যবহার করা হয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আসল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited