শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪১ পিএম, ২০২৬-০৭-০৭
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদকবিরোধী,জুয়া এবং নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে এক বিশাল র্যালী,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭জুলাই)দুপুরে সাপধরী ইউনিয়ন মন্ডলপাড়া বাজারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। ব্যানারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়,হয় মাদক ছাড় নয়তো সাপধরী ইউনিয়ন ছাড়! মানববন্ধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বক্ত্য বলেন,তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এলাকা থেকে যেকোনো মূল্যে মাদক ও জুয়া নির্মূল করতে হবে।
এছাড়া দেশীয় মাছের প্রজনন ও নদী-নালার জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার জোর দাবি জানান। ইসলামপুর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লু রহমান বক্তব্য বলেন,সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন মাদককে প্রতিরোধ করি। তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই। উক্ত মানববন্ধন ও পথসভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সুরুজ মন্ডল ও সাপধরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আজিজ মন্ডল,কৃষক দলের সভাপতি জহরুল সেখ, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন,যুবদলের সভাপতি শাজাহান মন্ডল,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ফেক্কু,সাংগঠনিক সম্পাদক হুরমুজ আলী মন্ডল,ওযার্ড বিএনপি সভাপতি ইউপি সদস্য রশিদ প্রমানিক, মোজাফফর মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।.jpg)
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited