চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

​ইসলামপুরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব: সাড়ে ৭ লাখ টাকা,স্বর্ণালঙ্কার ও গরু লুট, আহত ৩

​ইসলামপুরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব: সাড়ে ৭ লাখ টাকা,স্বর্ণালঙ্কার ও গরু লুট, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪২ পিএম, ২০২৬-০৭-২১

​ইসলামপুরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব: সাড়ে ৭ লাখ টাকা,স্বর্ণালঙ্কার ও গরু লুট, আহত ৩

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা আমতলী গ্রামের সোলায়মান হক গংরা মঙ্গলবার গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ জয়নাল আবেদীন ও নজরুল ইসলামের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে সাড়ে সাত লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ দুইটি গরু লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সরে জমিন ঘুরে জানাগেছে, ছাগলে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুলাই দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা আমতলী গ্রামের সোলায়মান হক গংরা তাদের প্রতিবেশী জয়নাল গংগদের সাথে প্রথমে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এরই একপর্যায়ে ওইদিনই উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ওই ঘটনায় জয়নাল আবেদীন ও তার ভাই নজরুল ইসলাম বাদশা সহ উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত জয়নাল আবেদীন ও তার ভাই নজরুল ইসলাম বাদশাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তখন থেকেই আহত জয়নাল আবেদীন এবং নজরুল ইসলাম বাদশা উভয়েই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান হকের নেতৃত্বে সোনা মিয়া, আইয়ুব আলী মন্ডল, আমির মন্ডল, তারা মন্ডল, সোহাগ মন্ডল,আব্দুল জলিল ও মূলে মন্ডলসহ বিশ পঁচিশ জনের একটি গ্রুপ গতকাল মঙ্গলবার গভীর রাতে আবারো প্রতিবেশী জয়নাল ও নজরুল ইসলাম বাদশার বাড়ীতে অতর্কিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলা চলাকালে সন্ত্রাসীরা নজরুল ইসলাম বাদশার পুত্র বাবু মিয়াকে বেধরক পিটিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয় এবং বাবু মিয়ার মা নাজমা আক্তারকে হাত পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে ওই সন্ত্রাসীরা নজরুল ইসলাম বাদশা ও জয়নাল আবেদীনের ঘরে ভাঙ্গচুর ও লুটপাট চালায়।  এ ঘটনায় আহত নাজমা আক্তার জানান,সন্ত্রাসীরা তাকে বেঁধে মেঝেতে ফেলে রেখে তাদের ঘরে থাকা আসবাব পত্র ভাঙ্গচুর করেছে এবং স্টিলের একটি বড় ট্রান্ক ভেঙ্গে সাড়ে সাত লক্ষ টাকা এবং আড়াই ভরি স্বর্ণের অলঙ্কার লুটে নিয়ে গেছে।  এ ছাড়াও একই ঘটনায় আহত বাবু মিয়া জানান, তার মা নাজমা আক্তারকে বেঁধে রেখে এবং স্ত্রী লিমা আক্তারকে গলায় ছুড়ি ধরে জিম্মি করে রেখেছিল। ওই সময় সন্ত্রাসীরা ঘরে ভাঙ্গচুর করে সাড়ে সাত লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও জমির কাগজপত্র লুটপাট করেছে এবং দুইটি বড় গরু জোরপূর্বক টেনে নিয়ে গেছে।  এ ব্যাপারে অভিযুক্ত সোলায়মান ও তাদের সহযোগীদের বাড়ীতে গিয়ে দুইজন মহিলা ও তিনজন শিশু ছাড়া কোন পুরুষ মানুষকে পাওয়া যায়নি। তবে এ ঘটনা সম্পর্কে সোলায়মান হকের স্ত্রী রিক্তা বেগম জানান,তার স্বামী সোলায়মান হক জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল গভীর রাতে গন্ডগোলের পর থেকে তাদের বাড়ীর সবাই কোথায় গিয়েছে তা তিনি জানেন না বলেও জানিয়েছেন। হামলা ও লুটপাট গরু চুরির ঘটনার বিষয়ে তারা মন্ডল সঙ্গে একাধিকবার মুঠোফোন যোগাযোগ করা হলে তাহাকে পাওয়া যায়নি।  ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, সাপধরী ইউনিয়ন কাঁশারীডোবা এলাকার ডাকাতির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর