চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

​ইসলামপুরে পার্থশীতে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তৃণমূলের আস্থার শীর্ষে মাহবুব হাসান দিপন

​ইসলামপুরে পার্থশীতে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তৃণমূলের আস্থার শীর্ষে মাহবুব হাসান দিপন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১০ পিএম, ২০২৬-০৭-২২

​ইসলামপুরে পার্থশীতে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তৃণমূলের আস্থার শীর্ষে মাহবুব হাসান দিপন

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে সর্বত্রই এখন নির্বাচনী উত্তাপ। একাধিক চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় থাকলেও সাধারণ ভোটারদের মুখ ও তৃণমূলের হিসেব-নিকেশে সবচাইতে এগিয়ে রয়েছেন তরুণ ও শিক্ষিত নেতা খন্দকার মাহবুব হাসান দিপন। নিজ যোগ্যতা, পারিবারিক ঐতিহ্য এবং সুদিনে-দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকার জনপ্রিয়তায় তিনি এখন সবার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অবস্থান করছেন। ​পার্থশী ইউনিয়নের গামারিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান খন্দকার মাহবুব হাসান দিপন। তাঁর পিতা ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম খন্দকার আব্দুস সামাদ (বিএসসি) এবং মাতা দিল ফিরোজা বেগম। পারিবারিকভাবেই জনসেবার এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে তাঁর। নিজে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বাবার আদর্শকে ধারণ করেই দীর্ঘদিন ধরে এলাকার মেহনতী ও সাধারণ মানুষের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন। ​জনসম্পৃক্ততা ও তৃণমূলের মতামত নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে পার্থশী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করেছেন তিনি। কুশল বিনিময়, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। ​এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দিপন চেয়ারম্যান প্রার্থী হিসাবে কেবল নির্বাচনের মৌসুমে নয়,বরং দীর্ঘদিন ধরে অসহায়, নিম্নআয়ের ও বিপদগ্রস্ত মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন।  একাধিক প্রবীণ রাজনীতিবীদ ও এলাকার সচেতন তরুণ ভোটার জানান,তরুণ ও শিক্ষবান্ধব সমাজ থেকে মাদক দূর করতে ও সুশাসন প্রতিষ্ঠায় একজন শিক্ষিত নেতৃত্বের বিকল্প নেই। ​নিজের চেয়ারম্যান প্রার্থিতা ও জনপ্রত্যাশা নিয়ে খন্দকার মাহবুব হাসান দিপন বলেন,আমার বাবা সারাজীবন এই এলাকার মানুষের সেবা ও সুখে-দুঃখে পাশে থেকেছেন। তাঁর সততা, শিক্ষা ও আদর্শই আমার পথচলার মূল প্রেরণা। আমি কোনো ক্ষমতার মোহে নয়,বরং অবহেলিত মানুষের কল্যাণ ও পার্থশী ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। পার্থশীবাসী যদি তাদের মূল্যবান আমানত ভোট দিয়ে আমাকে সুযোগ দেয়,তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।" ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নানা হিসেব-নিকেশ চললেও পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পারিবারিক ঐতিহ্যের কারণে সাধারণ ভোটার ও তৃণমূলের সমর্থনে খন্দকার মাহবুব হাসান দিপনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর